0 of 20 questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
| Average score |
|
| Your score |
|
T8FU20 ‘সাহিত্যসমালোচনায় কোন প্রকার পুঁজির জন্য কেউ সবুর করে না।’ এটি যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে-
T8FU19 ‘আধুনিক কাব্য’ প্রবন্ধের প্রথম লাইন হল-
T8FU18 ‘মেঘদূত’ প্রবন্ধে উল্লেখিত ‘দুঁহু কোরে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।’ -এই পদটির রচয়ৈতা যিনি-
T8FU17 ‘মেঘদূত’ প্রবন্ধে যে যে নগরীর উল্লেখ আছে-
T8FU16 ‘বহিঃসৃষ্টি যেমন তাহার ভালোমন্দ তাহার অস্পূর্ণতা লইয়া চিরদিন ব্যক্ত হইবার চেষ্টা করিতেছে, এই বাণীও তেমনি দেশে দেশে, ভাষায় ভাষায়, আমাদের অন্তর হইতে বাহির হইবার জন্য নিয়ত চেষ্টা করিতেছে।’ যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে –
T8FU15 ‘মেঘদূত’ প্রবন্ধটি কবির জীবনকালে কতবার প্রকাশ হয়েছিল-
T8FU15 ‘ছেলেভূলানো ছড়া -১’ প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতিগুলিকে ক্রমানুযায়ী সাজাও।
a) ধীবরের ন্যায় আমাদের মন ঐক্যজাল ফেলিয়া একেবারে এক ক্ষেপে যতখানি ধরিতে পারে সেইটুকু গ্রহণ করে, বাকি সমস্তই তাহাকে এড়াইয়া যায়।
b) ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর কিছুই নাই।
c) বালিতে বালিতে জোড়া লাগে না, তাহা স্থায়ী হয় না-কিন্তু বালুকার মধ্যে এই যোজনশীলতার অভাববশতই বাল্যস্থাপত্যের পক্ষে তাহা সর্বোৎকৃষ্ট উপকরণ।
d) আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে সেই ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে।
T8FU13 নিচে দেওয়া রবীন্দ্রপ্রবন্ধগুলি রচনাকাল অনু্যায়ী ক্রমানুযায়ী সাজাও।
a) সাহিত্যের তাৎপর্য
b) বঙ্কিমচন্দ্র
c) ছেলেভুলানো ছড়া ১
d) আধুনিক কাব্য
T8FU12 ‘পল্লীপ্রকৃতি ১’ প্রবন্ধ থেকে নিচে কিছু বিবৃতি দেওয়া হল।
a) মানুষের অন্নব্যবস্থা সুনিশ্চিত ও প্রচুর হতে পেরেছে বড়ো বড়ো নদীর কূলে।
b) পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয়; সেটাতে আমাদের মন জুড়োয়, আমাদের চোখ ভোলে।
c) দেহবিকাশের উৎকর্ষের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ফুসফুস হৃদপিণ্ড পাকযন্ত্র বিশেষ বিশেষ মানবক্রিয়ায় স্বতন্ত্র যন্ত্র হয়ে উঠল। এইগুলিকে শহরের সঙ্গে তুলনা করা যায়।
d) এখনকার কালের সাধনা, লোকালয়কে আবার সমগ্র করে তোলা।
এদের মধ্যে যেটি শুদ্ধ নয়-
T8FU11 ‘মনুষ্য’ প্রবন্ধ থেকে বক্তা ও তাদের বক্তব্য দেওয়া হল, স্তম্ভ মিল করো।
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| a) কথক | 1) ক উচ্চারণমাত্র কৃষ্ণকে স্মরণ করিয়া প্রহ্লাদ কাঁদিয়া উঠে, তাহার আর বর্ণমালা শেখা হয় না। |
| b) ক্ষিতি | 2) এমন অনেক উপেক্ষিত মানুষ আছে, যাদের আমরা ব্যবহার করি, বেতন দিই, কিন্তু স্নেহ দিই না, সান্ত্বনা ও শ্রদ্ধা দিই না। |
| c) সমীর | 3) মানুষ স্বতন্ত্রজাতীয় পদার্থ – অমরতা-অসমাপ্তিই তাহার সর্বপ্রধান যাথার্থ্য। |
| d) ব্যোম | 4) তুমি মনে করিয়াছ, আমের অপেক্ষা আমসত্ত্ব ভালো। |
| e) স্রোতস্বিনী | 5) ‘যাহাকে আমরা ভালোবাসি কেবল তাহারি মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই।’ |
T8FU10 ‘নরনারী’ প্রবন্ধ থেকে নিচের দেওয়া বিবৃতিগুলি ও তাদের বক্তার নাম দেওয়া হল, এদের শুদ্ধতা বিচার করো।
a) স্ত্রীলোকেরা আপনার কর্মবন্ধনে আপনি বদ্ধ হইয়া পড়িয়াছে। – কথক
b) স্ত্রীলোকেরও প্রধান কার্য আনন্দদান করা। – ব্যোম
c) পত্নীদিগকে পূজা করিতে শিখানো অপেক্ষা পতিদিগকে দেবতা হইতে শিখাইলে কাজে লাগিত। – দ্বীপ্তি
d) বাঙালির মেয়ে পূর্বজন্মে কত পুণ্যই করিয়াছিল তাই এমন দেবলোকে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে। – দ্বীপ্তি
a) বাহিরের জগতের সঙ্গে মানবের জগতের প্রভেদ আছে।
b) মানবচরিত্র স্থির নয়, সুসংগত নহে; তাহার অনেক অংশ, অনেক স্তর, তাহার সদরে অন্দরে অবারিত গতিবিধি সহজ নয়।
c) যথার্থ পুরুষ যোগী, উদাসীন, নির্জনবাসী।
d) কথকের মতে আমাদের দেশের স্ত্রীলোক পুরুষ অপেক্ষা শ্রেষ্ঠ বলেই সাহিত্যে প্রাধান্য লাভ করেছে।
T8FU8 রবীন্দ্রনাথের চারটি প্রবন্ধ ও তাদের থেকে বিবৃতি দেওয়া হল, এদের স্তম্ভ মিল করো।
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| a) মেঘদূত | 1) যদি তোমার কাছ হইতে একটা দক্ষিণে হাওয়া আমার কাছে আসিয়া পৌঁছে তবে সেই আমার বহুভাগ্য, তাহার অধিক এই বিরহ লোকে কেহই আশা করিতে পারে না। |
| b) ছেলেভুলানো ছড়া ১ | 2) সাহিত্যের আবির্ভাবের পূর্বে আধুনিকতা ছবিতে ভর করেছিল। |
| c) বঙ্কিমচন্দ্র | 3) তাহা স্থায়ী হয় না-কিন্তু বালুকার মধ্যে এই যোজনশীলতার অভাববশতই বাল্যস্থাপত্যের পক্ষে তাহা সর্বোৎকৃষ্ট উপকরণ। |
| d) আধুনিক কাব্য | 4) আজ বাংলা ভাষা কেবল দৃঢ় বাসযোগ্য নহে, উর্বরা শস্যশ্যামলা হইয়া উঠিয়াছে। |
| 5) কোনো দেশেই সাহিত্য ইস্কুল মাস্টারির ভার নেয় নি। |
a b c d
ক) 1 2 3 4
খ) 5 3 2 1
গ) 2 4 5 3
ঘ) 1 3 4 2
T8FU7 ‘ছেলেভূলানো ছড়া’ প্রবন্ধ থেকে ছড়া প্রথম পংক্তি ও সেই ছড়া থেকে তথ্য দেওয়া হল, এদের স্তম্ভ মিল করো।
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| a) ‘যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে’ | 1) হরগৌরীর মাঠে পান খেতে যাওয়ার উল্লেখ আছে। |
| b) ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এল বান’ | 2) ত্রিপূর্নির ঘাটের উল্লেখ আছে। |
| c) ‘ও পারে জন্তি গাছটি, জন্তি বড় ফলে’ | 3) ভোঁদড়ের দুর্নিবার নিত্যস্পৃহার উল্লেখ আছে। |
| d) ‘আয়রে আয় টিয়ে।নায়ে ভরা দিয়ে’ | 4) নববিবাহিতা বধূগণ চরায় নেমে রাঁধাবাড়া করছেন। |
a b c d
ক) 1 2 3 4
খ) 4 3 2 1
গ) 2 4 1 3
ঘ) 1 3 4 2
T8FU6 ‘মেঘদূত’ প্রবন্ধ থেকে নিচে একটি মন্তব্য ও একাধিক যুক্তি দেওয়া হল, এদের শুদ্ধতা বিচার করো।
মন্তব্য: সেই রুদ্ধদ্বার সুপ্তসৌধ রাজধানীর নির্জন পথের অন্ধকার দিয়া কম্পিতহৃদয়ে ব্যাকুলচরণক্ষেপে যে অভিসারিণী চলিয়াছে।
যুক্তি: ফলত, তাহারই একটুখানি ছায়ার মতো দেখিতেছি।
T8FU5 ‘আধুনিক কাব্য’ প্রবন্ধ থেকে নিচের দেওয়া যুক্তি ও তার সাপেক্ষে মন্তব্যের শুদ্ধতা বিচার করো।
যুক্তি: বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজি কাব্যে পূর্ববর্তীকালের আচারের প্রাধান্য ব্যক্তির আত্মপ্রকাশের দিকে বাঁক ফিরিয়েছিল।
মন্তব্য: কারণ, আধুনিক দুঃশাসন জনসভায় বিশ্বদৌপ্রদীর বস্ত্রহরণ করতে লেগেছে, ও দৃশ্যটা আমাদের অভ্যস্ত নয়।
T8FU4 ‘বাস্তব’ প্রবন্ধ থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো।
বিবৃতি-১, বাসর ঘরে বর এবং পাঠক সভায় লেখকের প্রায় একই দশা। কর্ণমূলে অনেক কঠিন কৌতুক উভয়কে নিঃশব্দে সহ্য করতে হয়।
বিবৃতি-২, এই প্রবন্ধে দময়ন্তীর উল্লেখ আছে।
বিবৃতি-৩, পড়ার মধ্যে একটা নিত্যতা আছে।
T8FU3 ‘সাহিত্য নবত্ব’ প্রবন্ধ থেকে নিচের দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করো।
মন্তব্য: যেসব সাহিত্য বনেদি তারা বহু কালের আর বহু মানুষের কানে কথা কয়েছে।
যুক্তি: ফলত তারা বহু উন্নতির মনিকোঠরে পৌচেছে তাদের কাজের দ্বারা।
T8FU2 ‘তথ্য ও সত্য’ প্রবন্ধ থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো।
a) ইংরেজ কবি কীটস একটি গ্রিক পূজাপাত্রকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন।
b) ‘শরদ-চন্দ পবন মন্দ’ – গোবিন্দদাসের পদ। এই প্রবন্ধে উল্লেখ আছে।
c) সৃষ্টির বাজে খরচের বিভাগেই অসীমের খাস তহবিল।
d) রসবস্তুর এবং তথ্যবস্তুর এক ধর্ম এবং এক মূল্য নয়। এই বাক্যটি সত্য।
a b c d
ক) শুদ্ধ শুদ্ধ শুদ্ধ শুদ্ধ
খ) অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ শুদ্ধ
গ) শুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
ঘ) শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ
T8FU1 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো।
a) ‘মেঘদূত’ প্রবন্ধটি রবীন্দ্রনাথের জীবনকালে শেষবার পুনর্মুদ্রিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে।
b) অবন্তীতে গ্রামবৃদ্ধেরা উদয়ন এবং বাসবদত্তার গল্প করত। এটি ‘মেঘদূত’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
c) ‘ছেলেভুলানো ছড়া (১)’ ১৩০১ বঙ্গাব্দে আশ্বিন-কার্তিক সংখ্যায় ‘সাধনা’ পত্রিকায় প্রকাশিত হয়।
d) ‘ছেলেভুলানো ছড়া (১)’ -প্রবন্ধে কবি বলেছেন, ছড়াগুলি ও শিশু সাহিত্য মানব মনে আপনি জন্মিয়াছে।
a b c d
ক) শুদ্ধ শুদ্ধ শুদ্ধ শুদ্ধ
খ) অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ শুদ্ধ
গ) শুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
ঘ) অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
WhatsApp us
